শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শার্শায় খড়ের গাদায় পড়ে ছিল নবজাতক

মোহাম্মদ খাইরুল আমিন • 17 এপ্রিল 2022, 12:12 দুপুর • 243 বার পঠিত
শার্শায় খড়ের গাদায় পড়ে ছিল নবজাতক

যশোরের শার্শা উপজেলার সড়কের পাশের এক খড়ের গাদায় পড়ে থাকা একজন নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে তারা শিশুটিকে উদ্ধার করে। 

শার্শা থানার এসআই সুরঞ্জিত এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আকরাম হোসেন নামের এক ব্যক্তি ফোন করে খবরটি জানান। এরপর পুলিশ গিয়ে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে যশোর-বেনাপোল সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করে। 

শার্শা থানার ওসি জানান, শিশুটিকে কে বা কারা ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখছেন তারা। শিশুটির অভিভাবককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন তারা। 

শিশুটিকে খড়ের গাদা থেকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির বয়স যেহেতু মাত্র একদিন তাই তাকে তার খোঁজ দেওয়া আকরাম ও তার পরিবারের কাছে লালন পালনের জন্য রাখা হবে।