শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাড়ে ছয় হাজার পিস ইয়াবা সহ যুবককে আটক করেছে র‌্যাব

অনলাইন নিউজ পোর্টাল • 26 সেপ্টেম্বর 2020, 02:01 দুপুর • 986 বার পঠিত
সাড়ে ছয় হাজার পিস ইয়াবা সহ যুবককে আটক করেছে র‌্যাব

ফরিদপুরে ৬৫০০ পিস ইয়াবা সহ মো. মুকুল মোল্লা অভি (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  শনিবার  ভোরে শহরতলীর রঘুনন্দনপুর থেকে তাকে আটক করা হয়।

অভির বাড়ি জেলার বোয়ালমারী উপজেলার ডোবরা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুকুলের কাছ থেকে ছয় হাজার পাঁচশ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি ওই এলাকায় ইয়াবা সরবরাহ করতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। জব্দ করা মাদকসহ তাকে থানায় সোপর্দ করা হয়েছে।