শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল

মোহাম্মদ খাইরুল আমিন • 30 জানুয়ারী 2023, 11:37 দুপুর • 279 বার পঠিত
সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে দীর্গ সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর থেকে চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তবে রোববার রাত আড়াইটার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে রোববার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।