সারদেশে ঝড়-বৃষ্টি, চট্টগ্রামে ভূমিকম্প
দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার দিবাগত রাতে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। এদিকে চট্টগ্রামে রোববার রাতে হয়ে গেল ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ ধশমিক ৯।
গতকাল রাতে ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই সময় ৫৯ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, সারা দেশের প্রায় সব জায়গায় রোববার রাতে কমবেশি বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কোথাও রাত ৯টার পর শুরু হয়েছে। কোথাও বা রাত ১২৩ থেকে সকাল ৬টার মধ্যে হয়েছে ঝড়-বৃষ্টি। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই ঝড়-বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাদারীপুর ও রাঙামাটিতে, ২৫ মিলিমিটার।
আজ রাতেও ঢাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আগের চেয়ে একটু হলেও কম থাকছে এদিন।