শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশের আবহাওয়া প্রধানত পরিস্কার থাকতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 21 অক্টোবর 2022, 02:24 দুপুর • 328 বার পঠিত
সারাদেশের আবহাওয়া প্রধানত পরিস্কার থাকতে পারে

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।

এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারা দেশে কোন বৃষ্টিপাত হয়নি। 

শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগের বদলগাছিতে সর্বনি¤œ ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরও ঘণীভূত হতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৫৯ মিনিটে।