শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে পণ্য পরিবহনে ধর্মঘট ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2021, 07:20 সকাল • 270 বার পঠিত
সারাদেশে পণ্য পরিবহনে ধর্মঘট ঘোষণা

মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারা দেশে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। এর ফলে সারাদেশে পণ্যবাহী পরিবহন বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে বেনাপোল স্থল বন্দর দিয়ে পণ্য রফতানি।

বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলেও গতকাল মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন শুরু করেছে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। ধর্মঘটে অংশ নিয়েছে বরিশাল জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। ফলে আগামী শুক্রবার পর্যন্ত সারাদেশে বন্ধ থাকছে ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান ও ট্রাকসহ সব পণ্যবাহী যানবাহনের চলাচল।