সারাদেশে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
অনলাইন নিউজ পোর্টাল
•
06 নভেম্বর 2021, 05:08 বিকাল
•
292 বার পঠিত
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের পর এবার ঢাকা-বরিশাল রুটসহ অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা দিয়েছেন মালিকরা।
শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া এ কথা জানান।তিনি বলেন, ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের দাবি না মানায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা ও ১০০ কিলোমিটারের পর ১ টাকা ৪০ পয়সার বদলে ২ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে সারা দেশের লঞ্চ মালিকদের সমন্বয়ে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই প্রস্তাব করে তা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।