শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ৬ মৃত্যু, নতুন শনাক্ত ২১১ জন

অনলাইন নিউজ পোর্টাল • 31 অক্টোবর 2021, 06:11 বিকাল • 290 বার পঠিত
সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ৬ মৃত্যু, নতুন শনাক্ত ২১১ জন

সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৬৮ জনে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ২১১ জন। এ নিয়ে মোট রোগী শনাক্তের সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন। 

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ১.২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ২২৬ জনের। সুস্থ ২৭৬ জন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত করোনায় মারা যান ৮ জন। করোনা শনাক্ত হয়েছিলে ১৬৬ জনের দেহে।