সারাদেশে আরো ২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
10 ডিসেম্বর 2021, 08:53 রাত
•
284 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে রাজধানীতে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে আটজন ভর্তি হন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।