শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে আরো ১০৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 05 নভেম্বর 2021, 05:18 বিকাল • 274 বার পঠিত
সারাদেশে আরো ১০৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি

সারাদেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১০৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৩ জন। এর মধ্যে ঢাকাতে ৮৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৪ জন।   

এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৪৫ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৬০ জন রোগী ভর্তি রয়েছেন।