শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2021, 09:20 রাত • 613 বার পঠিত
সারাদেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা

আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন জারি থাকবে।

কঠোর লকডাউনে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।  পণ্যবাহী যান ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে  অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।

এ বিষয়ে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত আদেশ জারি করা হবে।