শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 01 ফেব্রুয়ারি 2022, 09:55 সকাল • 359 বার পঠিত
সারাবিশ্বে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  বিশ্ব জুড়ে মারা গেছেন ৭ হাজার ৩৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৯০ হাজার ৮১০ জনে।
তবে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৩২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৯০৩ জনে।

 মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ৯১৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬১ লাখ ২২ হাজার ২৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯ হাজার ৭৩১ জন মারা গেছেন।