শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারাবিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জনের

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মার্চ 2022, 11:00 দুপুর • 249 বার পঠিত
সারাবিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জনের

করোনাভাইরাসে গত শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জন। এছাড়া এ রোগে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪৫ জনের।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জনে ও মোট মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জনের।

এদিকে মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে শনিবার সকালে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, শুক্রবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৩১৮ জন  এবং এর মধ্যে দিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা পৌঁছেছে ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জনে।

শুক্রবার বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। একই দিন এই রোগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।