শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫১ লাখ ৭৪ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 23 নভেম্বর 2021, 09:18 সকাল • 273 বার পঠিত
সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫১ লাখ ৭৪ হাজার

সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৪০০ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৭৪ হাজার ৫৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ৮৩ লাখের ঘর।

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ৪৪৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৫৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৪ হাজার ৭০৬ জন মারা গেছেন।