শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ছাড়াল ৫২ লাখ ৬ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 27 নভেম্বর 2021, 09:54 সকাল • 379 বার পঠিত
সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু  ছাড়াল ৫২ লাখ ৬ হাজার

 সারাবিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায়  ছয় হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। আবার একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের শরীরে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ লাখ ৬ হাজার ২৬০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি আট লাখ ৭৬ হাজার ৪৫৪ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৪৪৮ জন।

তবে এদিকে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে চার কোটি ৯০ লাখ ৫০ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ১৩৭ জনের।