শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় ৬৮০৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬ লাখ

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মার্চ 2022, 09:10 সকাল • 378 বার পঠিত
সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় ৬৮০৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬ লাখ

বিশ্বে গত ১ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৯৬৭ জনে।

এদিকে নতুন করে বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৩৯২ জন। এ নিয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১১ জনে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য মিলেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে । অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, হংকং ও স্পেন।