সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 নভেম্বর 2022, 09:35 সকাল
•
286 বার পঠিত
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ১৯ জনের মৃত্যু। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ৪৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ১২৯ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ বৃহস্পতিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
এ তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৯ হাজার ৮৮৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৯৩৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ১০৯ জন।