শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় দৈনিক মৃত্যু-শনাক্ত কমেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 13 নভেম্বর 2022, 09:37 সকাল • 338 বার পঠিত
সারাবিশ্বে করোনায় দৈনিক মৃত্যু-শনাক্ত কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে ৫০০ -এর নিচে। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার মানুষ।

আজ (১৩ নভেম্বর) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সব শেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ১৪ হাজার ৯৭১ জনে।  

এদিকে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৩১১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৫০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ১ লাখ ৫ হাজার ২৬৫ জনে।