সারাবিশ্বে করোনায় আরো সাড়ে ৮ হাজারের বেশি মৃত্যু
বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণে আবারও দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। জানা যায় শনাক্ত রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ হাজার ৫৯৫ জন মানুষ মারা গেছেন। করোনায় মোট প্রাণহানি হয়েছে ৪৯ লাখ ৮৭ হাজার ২৫২ জনের।
এছাড়াও একই সময়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩১ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার ৯৭ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৮২ জন। দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬১ হাজার ৮৩৯ জন মারা গেছেন।