সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে
সারাবিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার।গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ২৭ লাখের বেশি মানুষের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ কোটি ৩৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ২০ হাজার।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (১২ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ২১ হাজার ৩১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩১ কোটি ৪০ লাখ ৯০ হাজার ৩৬৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৬ কোটি ১৬ লাখ ৫৯ হাজার ৪৭৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।