সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ছাড়াল ৫০ লাখ ৪৪ হাজার
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩৬৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৯৮৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬১৪ জনে।
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭২ হাজার ৩১৫ জন মারা গেছেন।
আবার গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৯৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২১৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৭৩ হাজার ৮৬০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২৫৫ জনের।
তবে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৬৫ জন। মোট আক্রান্ত ৩ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৮৭৫ জন।