সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১৪৬৪, শনাক্ত ২৪ লাখের বেশি
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 ফেব্রুয়ারি 2022, 11:33 দুপুর
•
322 বার পঠিত
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১১ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার ৮০০ জনের। আগের দিন আগের দিন ১২ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়।
এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১ হাজার ১১৩ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৩ জনে। এর আগের দিন সংক্রমিত হন ২৬ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।
বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৭৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৫০০ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনা শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে।