শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে১৩০০-র বেশি মানুষ

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জুন 2022, 09:52 সকাল • 225 বার পঠিত
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে১৩০০-র বেশি মানুষ

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩০০-র বেশি মানুষ। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ছয় লাখ। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ২৩ লাখে।

আজ বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে অর্ধশতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জনে।

এ সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৪৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল রয়েছে। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে তাইওয়ান, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্স।