শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭১৬ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ডিসেম্বর 2022, 09:31 সকাল • 447 বার পঠিত
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭১৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭১৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জনে।  

এদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে পৌনে এক লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২০ লাখ ৪২ হাজার ৬৭৬ জনে।
 
আজ মঙ্গলবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।  

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৫৬ জন ও মারা গেছেন ২১৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৬৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৫৫ হাজার ৫৪২ জন মারা গেছেন।