শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারা দেশে কমতে পারে বৃষ্টি তবে বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন নিউজ পোর্টাল • 02 অক্টোবর 2021, 09:54 সকাল • 296 বার পঠিত
সারা দেশে কমতে পারে বৃষ্টি তবে বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ,সারা দেশে আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝাড়খণ্ড ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ গুজরাট, মধ্য প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।