সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
আজ দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে পরবর্তী দুদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
পরের পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে ,গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভোলায় ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ৫৬, রংপুরে ৪০, ফেনী ৩৯, বদলগাছীতে ৩৬, কুমিল্লায় ৩৫ ও রাজশাহীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয় ।
এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।