সারা বিশ্বজুড়ে করোনায় নতুন আক্রান্ত ৭ লাখ ১১ হাজার
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 11:15 দুপুর
•
966 বার পঠিত
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের।
এদিকে আবার ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯০০ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ২৮ হাজার ৪৯৭ জনের।
আজ শনিবার (২৮ তারিখ)সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৬ জনের। সারাবিশ্বে করোনা থেকে আরোগ্য লাভ করেছে ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন।