সারা বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৫০ লাখ ছাড়াল
অনলাইন নিউজ পোর্টাল
•
30 অক্টোবর 2021, 10:15 দুপুর
•
336 বার পঠিত
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৮১ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৯৪৪ জন।
তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৪৩৯ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৪ হাজার ৩৭০ জনে।
করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জনের।
অন্নথায় ,২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।