শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারা বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 23 সেপ্টেম্বর 2021, 09:14 সকাল • 211 বার পঠিত
সারা বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনার  সংক্রমণ ও মৃত্যু

 সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (বুধবার) আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ৪৭ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।

সারাবিশ্বে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজারের বেশি। এ নিয়ে ২৩ কোটি ৮৩ হাজার ছাড়িয়েছে করোনায় মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা। সে হিসেবে বিশ্বজুড়ে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।
দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে আমেরিকা। বুধবার দুই হাজার দুইশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এক লাখ ৩১ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিলেছে ভাইরাস।

তবে গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। রাশিয়ায় প্রাণহানি হয়েছে ৮১৭ জনের। কাছাকাছি মৃত্যু হয়েছে মেক্সিকোতেও। বুধবার দেশটিতে ৮১৫ জন মারা গেছে করোনায়। পাঁচশ’র কাছাকাছি মৃত্যু দেখেছে মালয়েশিয়া।

 বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩১৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।