শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

অনলাইন নিউজ পোর্টাল • 05 আগস্ট 2021, 08:49 সকাল • 89 বার পঠিত
সারা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

সারা বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস এর ভয়াবহতা বেড়েই চলেছে। এই ভাইরাসের ছোবলে সারাবিশ্বে মৃত্যু ও সংক্রমণও বাড়ছে। বিভিন্ন দেশে আবারও গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু প্রায় ৪২ লাখ ৬৯ হাজার।

আবার এদিকে এই সময়ে নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ৬ লাখ ৭১ হাজারের ওপর। এতে বিশ্বজুড়ে ২০ কোটি ৯ লাখ ছাড়িয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা।
দৈনিক মৃত্যুতে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ৭৪৭ জনের। ৩৫ হাজার ৮শ’র বেশি মানুষের দেহে মিলেছে এই ভাইরাস। ১ হাজার ১১৮ জনের মৃত্যু আর ৪০ হাজারের বেশি সংক্রমিত ধরা পড়েছে ব্রাজিলে। রাশিয়ায় মারা গেছে প্রায় ৮শ’ জন।