শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বেজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়াল

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মার্চ 2022, 10:06 দুপুর • 301 বার পঠিত
সারা বিশ্বেজুড়ে  করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়াল

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৬৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ১৫ হাজার ৪৮ জনে।

 করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন লাখ। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার ৯৬১ জনে।

গত (০৬ মার্চ) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৪ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৩ জন।