সারা বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪৯ লাখ ৪৪ হাজার
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭ হাজার ১৮৬ জন। বর্তমান বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ লাখ ৪৪ হাজার ৭৫১ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৩১১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ২২ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৪২০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন মারা গেছেন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩২ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬ জন।