শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারা বিশ্বে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 22 ফেব্রুয়ারি 2022, 10:43 দুপুর • 258 বার পঠিত
সারা বিশ্বে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজার ১৬৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার বেড়েছে।  

এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ লাখ ৮ হাজার ৯২৩ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন।
অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩২ হাজার কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৭৫৬ জন এবং ৩ লাখ ৪৬ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে।