শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৯৫ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 29 মার্চ 2021, 08:48 সকাল • 238 বার পঠিত
সারা বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৯৫ হাজার

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত  ১২ কোটি ৭৭ লাখ ৬২  হাজার ছয়শ ৪১ জন এবং মারা গেছে ২৭ লাখ ৯৫ হাজার আটশ ৭২ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ২৯ লাখ ৪৬ হাজার আটশ ২১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২০ লাখ ১৯ হাজার নয়শ ৪৮ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৯ লাখ ৬২ হাজার আটশ তিন জন এবং মারা গেছে পাঁচ লাখ ৬২ হাজার পাঁচশ ২৬ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ৩৯ হাজার দু'শ ১০ এবং মারা গেছে এক লাখ ৬১ হাজার আটশ ৮১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ২৫ লাখ ৩৪ হাজার ছয়শ ৮৮ জন এবং মারা গেছে তিন লাখ ১২ হাজার দু'শ ৯৯ জন।