শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুলাই 2021, 08:46 সকাল • 886 বার পঠিত
সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার ৭০৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখ ১২ হাজার ১৪৮ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ৪০ লাখ ৩৪ হাজার ৭০৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮ লাখ ৭০ হাজার ৯৮৮ জন।

বর্তমান এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯১ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৯১ জন।