শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 08:53 সকাল • 289 বার পঠিত
সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭

একদিনে বিশ্বে নতুন করে ১৫ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯১ হাজার ৩৩৭ জনের শরীরে। বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৯০ লাখ ৪৯ হাজার ৯৭১ জন।

 করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন। মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।
 তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৪১৭ জন।