সারা বিশ্বে করোনায় গত ১ দিনে মৃত্যু ছাড়ালো ১০ হাজার
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2021, 09:24 সকাল
•
899 বার পঠিত
আজ বুধবার ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে জানা গেছে, সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার বেড়ে মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জনে।
তবে ,একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৫২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৯৬ জনে।