সারা বিশ্বে করোনায় আরও ৫ হাজার ৫০২ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
10 অক্টোবর 2021, 09:34 সকাল
•
324 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্ব করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ১দিনে বিশ্বে করোনায় ৫ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৩২৩ জনের।
ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন। আর শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জন। সুস্থ হয়েছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে শীর্ষে আছে রাশিয়া। এরপরই আছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-ব্রাজিল।