শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ২৬ লাখ ছাড়ালো

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 08:54 সকাল • 237 বার পঠিত
সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ২৬  লাখ ছাড়ালো

 বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৬৭০ জন এবং মারা গেছে ৩০ লাখ ৪২ হাজার ৮৪৩ জন।
 আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ১১ লাখ ৯২ হাজার ৯১৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৯০৯ জন।
 আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ আট হাজার ১৬০ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮১ হাজার ৫৪২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।