শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বে করোনাভাইরাসের ছোবলে ৪৭ লাখ ছাড়াল মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 19 সেপ্টেম্বর 2021, 08:33 সকাল • 338 বার পঠিত
সারা বিশ্বে করোনাভাইরাসের ছোবলে ৪৭ লাখ ছাড়াল মৃত্যু

 করোনাভাইরাসের ছোবলে প্রতিদিন বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছ এবং মৃত্যুও  হচ্ছে হাজার হাজার মানুষের। গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৬৪ মানুষের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ৪৭ লাখ ছাড়িয়ে গেল।

 এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত শনাক্ত ২২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজারের বেশি।একদিনে নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৭৮৪ জনের ।
গত শনিবার দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল রাশিয়া। এদিন ৮শ’র বেশি মৃত্যু লিপিবদ্ধ হয়েছে দেশটিতে। পরের অবস্থানে ব্রাজিল। মারা গেছে ৭৬৪ জন।