শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সাংহাইয়ে করোনায় মৃত্যু বাড়ছে

মোহাম্মদ খাইরুল আমিন • 19 এপ্রিল 2022, 12:21 দুপুর • 238 বার পঠিত
সাংহাইয়ে করোনায় মৃত্যু বাড়ছে

চীনের দারুণ কড়া লকডাউন নীতিতে সাংহাইয়ের মানুষরা অতিষ্ট। কিন্তু তাদের কিছু করার নেই। এখন পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে তাদের মুক্তি কবে তা নিয়ে সংশয় বাড়ছে। কারণ, কঠোর লকডাউনের মধ্যেও সাংহাইয়ে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

সোমবার লকডাউনের পর সাংহাইয়ে প্রথমবারের মতো করোনায় মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। মারা গিয়েছিলেন তিনজন। কিন্তু আজ মঙ্গলবার নতুন করে আরো সাতজনের মৃত্যুর খবর এল। 

সাংহাই সিটি করপোরেশন জানায়, এক সপ্তাহ হলো নগরীতে লকডাউন চলছে। তবু করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। 

সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশন থেকে জানা যায়, মঙ্গলবার মারা যাওয়া সাতজনের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। 

এপ্রিলের শুরু থেকেই সাংহাইয়ের ২ কোটি ৬০ লক্ষ বাসিন্দাকে নিজ বাসায় অবস্থান করার আদেশ দেওয়া হয়েছে। অত্যন্ত সংক্রামক ওমিক্রন ধরণটির কারণে কোভিড-১৯ সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন আদেশ করা হয়েছিল।

চীনের “শূন্য কোভিড” কৌশল সত্ত্বেও দেশটিতে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকে। চীনের মূল ভূখন্ড থেকে করোনাভাইরাস পুরোপুরি নির্মূল করার উদ্দেশে এই কৌশল গ্রহণ করা হয়।

সাংহাইয়ের কোভিড প্রাদুর্ভাব, কোভিড-নেগেটিভ ও কোভিড-পজিটিভ বাসিন্দাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বলে কিছু সংবাদ প্রতিবেদনে বলা হয়।