শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলা ডিবির কাছে হস্তান্তর

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 02:32 দুপুর • 761 বার পঠিত
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলা ডিবির কাছে হস্তান্তর

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ মে) মামলাটি শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবি রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি)  বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের জন্য ঊর্ধ্বতনদের নির্দেশে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে মামলার সব কাগজপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এর ফলে মামলাটি এখন থেকে তদন্ত করবে ডিবি রমনা বিভাগ।