শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 17 এপ্রিল 2022, 11:54 দুপুর • 215 বার পঠিত
সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

আলোচিত কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৪) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।

র‌্যা-১১ এর ক্রাইম প্রিভেমনশন কোম্পানি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাত দুইটার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। 

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, শনিবার রাতে র‌্যাব সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালাতে গোলাবাড়ি এলাকায় যান। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। একই সঙ্গে হামলা চালানো হয়। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে ও সরকারি সম্পদ রক্ষায় পাল্টা গুলি করে।

তিনি জানান, ওই বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় মৃত ব্যক্তির নাম মো. রাজু। তিনি মাদক কারবারি। 

গত বুধবার সাংবাদিক মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছেন। মুল আসামি প্রাণ হারালেন। পুলিশ জানায়, মাদক কারাবারিরা তথ্য দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে মহিউদ্দিনকে হত্যা করে। মহিউদ্দিন বুড়িচং উপজেলার কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক
ছিলেন।