শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগে সম্পূর্ণ অন্যের উপর নির্ভর করা যায় না: এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2021, 08:55 সকাল • 273 বার পঠিত
সামাজিক যোগাযোগে সম্পূর্ণ অন্যের উপর নির্ভর করা যায় না: এরদোগান

'আমরা যেভাবে প্রতিরক্ষা শিল্প ও সামরিক বিষয়ে বিদেশীদের ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারি না, তেমনিভাবে যোগাযোগের বিষয়টি অন্যদের ওপর ছেড়ে দিতে পারি না।' এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি আরও বলেন, প্রতিরক্ষা খাতের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমসহ যোগাযোগ খাত সম্পূর্ণভাবে অন্যের হাতে রাখা যায় না।

শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের যোগাযোগ দফতরের আয়োজনে তুর্কি দেশগুলোর সহযোগিতা সংস্থা টার্কিক কাউন্সিলের মিডিয়া ফোরামের অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি।