শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০০

মোহাম্মদ খাইরুল আমিন • 29 নভেম্বর 2025, 12:14 দুপুর • 268 বার পঠিত
সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০০

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। 

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্র ঢাল, সরকি, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় আরও কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়। আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসময় বেশ কিছু বাড়ি-ঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

সকাল সাড়ে ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

ওসির দায়িত্বে থাকা সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, পুলিশ ও সেনাবাহিনী মিলে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবো।