শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

সালাম ফিরানোর পর সাহু সিজদা করলে নামায হবে কি?

মাসিক আল- কাউসার • 11 এপ্রিল 2026, 11:52 দুপুর • 174 বার পঠিত
সালাম ফিরানোর পর সাহু সিজদা করলে নামায হবে কি?

প্রশ্ন:একবার আমার নামাযে ভুল হয়েছিল, যার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। সাহু সিজদা দিতে ভুলে গিয়েছিলাম। স্মরণ হয়েছে দুআ মাছুরা পড়ার পর। ঐ সময় আমি একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা আদায় করেছি। এরপর যথানিয়মে নামায শেষ করেছি। এখন আমি জানতে চাই, ঐ সময় সাহু সিজদা করাতে নামাযের কোনো সমস্যা হয়েছে কি?

উত্তর:না, সমস্যা হয়নি। আপনার নামায আদায় হয়ে গেছে।

-কিতাবুল আছল ১/২৩৩; বাদায়েউস সানায়ে ১/৪০৩; রদ্দুল মুহতার ২/৯১