শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাকিবকে হত্যার হুমকি, যুবককে গ্রেফতার অভিযানে পুলিশ

অনলাইন নিউজ পোর্টাল • 16 নভেম্বর 2020, 07:29 বিকাল • 270 বার পঠিত
সাকিবকে হত্যার হুমকি, যুবককে গ্রেফতার অভিযানে পুলিশ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক।

রোববার (১৫ নভেম্বর) রাত ১২ টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে চাপাতি প্রদর্শন করে সাকিবকে গলা কেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার নামের ওই যুবক।

ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় ৩৩ বছর বয়সী তারকাকে এ হুমকি দেওয়া হয়।

হুমকিদাতা মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে।

এদিকে, হত্যার হুমকির ঘটনায় নড়েচড়ে বসেছে সিলেট মহানগর পুলিশ। ওই যুবককে গ্রেফতার করতে অভিযানে নেমেছে এসএমপি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বাংলানিউজকে বলেন, তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়া যুবককে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। বিষয়টি নজরে আসার পরপরই পুলিশের সকল বাহিনী হুমকিদাতাকে গ্রেফতারে মাঠে নেমেছে।