সাইবার হামলায় জর্জরিত ভারতের অন্তর্জাল দুনিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
27 জুন 2020, 01:36 দুপুর
•
648 বার পঠিত
একদিকে সীমান্ত এলাকায় চলছে চীন-ভারত উত্তেজনা, অন্যদিকে হ্যাকারদের হামলায় জর্জরিত ভারতের অন্তর্জাল দুনিয়া। ভারতের অভিযোগ, এসব সাইবার হামলার সঙ্গে চীনের সরাসরি যোগসূত্র রয়েছে। এ ছাড়া এসব হামলার সঙ্গে সরাসরি বা জড়িত রয়েছে আরো একাধিক দেশের জোট। ভারতের প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
ভারতীয় ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মের ওপর সাইবার হামলা একাধিক দেশ থেকে হলেও, এদের নির্দেশনা আসছে একটি উৎস থেকে। চীন-ভারত সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এসব সাইবার হামলার ঘটনা দিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে ভারত।