“সাহু সিজদা ভুলে দুআ মাসুরার পর দিলে নামাজ কি সহীহ হয়েছে?”
মাসিক আলকাউসার
•
11 ডিসেম্বর 2025, 08:46 রাত
•
251 বার পঠিত
প্রশ্ন. একবার আমার নামাযে ভুল হয়েছিল, যার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। সাহু সিজদা দিতে ভুলে গিয়েছিলাম। স্মরণ হয়েছে দুআ মাছুরা পড়ার পর। ঐ সময় আমি একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা আদায় করেছি। এরপর যথানিয়মে নামায শেষ করেছি। এখন আমি জানতে চাই, ঐ সময় সাহু সিজদা করাতে নামাযের কোনো সমস্যা হয়েছে কি?
উত্তর. না, সমস্যা হয়নি। আপনার নামায আদায় হয়ে গেছে।
-কিতাবুল আছল ১/২৩৩; বাদায়েউস সানায়ে ১/৪০৩; রদ্দুল মুহতার ২/৯১