শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শাহজালালের টয়লেটে ৪ কোটি টাকার সোনা

মোহাম্মদ খাইরুল আমিন • 27 এপ্রিল 2022, 02:08 দুপুর • 273 বার পঠিত
শাহজালালের টয়লেটে ৪ কোটি টাকার সোনা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার সোনা! আজ বুধবার ভোর ৫টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই সোনা উদ্ধার করেছে। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এই খবর জানিয়েছেন। তিনি বলেন, গোপন তথ্যের উপপরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সোনা উদ্ধার করা হয়। কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ছিল সোনার দুটি বান্ডিল। 

ওই বান্ডিলে ৪৬টি সোনার বার পাওয়া গেছে। এর ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। 

শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো এয়ারপোর্টের বাইরে নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। কিন্তু কাস্টমস গোয়েন্দাদের সক্রিয় ভূমিকার কারণ চোরাচালান চক্র তা পারেনি।’